সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সিভাসু’র ৪ ছাত্রকে হল থেকে বহিষ্কার

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চার শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের সই করা এক অফিস আদেশে তাদের বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হল থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। গত মঙ্গলবার অফিস আদেশটি জারি হয়।

বহিষ্কার চার শিক্ষার্থী হলেন- সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম।

সূত্র মতে, সাম্প্রতিক মহানবীর অবমাননা ইস্যুতে চার শিক্ষার্থী ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে তথ্য পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরির চেষ্টা করছিল তারা- এমন খবর পেয়ে তাদের কর্মকাণ্ড অনুসরণ করেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের এমন কর্মকাণ্ডের প্রমাণ পেয়ে তাদের হল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক তাসনীম ইমাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং গণতন্ত্র বিরোধী উগ্র কর্মকাণ্ডের অভিযোগে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমাদের উপাচার্য মহোদয় ছুটিতে আছেন। তিনি যোগদানের পর তদন্ত কমিটি গঠনসহ অ্যাকাডেমিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...