মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে তিন ঘণ্টায় ১০৯ মিমি বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে শেষ তিন ঘণ্টাতেই হয়েছে ১০৯ মিলিমিটার।

বৃষ্টির কারণে নগরের মুরাদপুর, শুলকবহর, জামালখান, আগ্রাবাদ ও কাতালগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকার সড়কে পানি জমে যায়। এতে সকালে কর্মস্থল ও নিজ নিজ গন্তব্যে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

বৃষ্টি বেশি থাকায় নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। ফলে অনেক জায়গায় ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে...

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে...

নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য ‘বিশেষ বাস’ সার্ভিস চালু হতে হচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপে রাজধানী...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং...

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে...

নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য...

আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১ দশমিক...

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং...

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ছয় মাস বা ১৮০...