বুধবার, ১২ আগস্ট ২০২৬

নোংরা পরিবেশ, ৩ রেস্টুরেন্টকে পৌনে ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদহীন ও বাসি খাবার রাখা এবং শিল্প কারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩টি রেস্টুরেন্টকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান,গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বিক্রির জন্য ফ্রিজে মেয়াদবিহীন দধি, বাসি গ্রিল এবং আগে থেকে রান্না করা মাংস রেখে দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেখা যায় অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে বাসি তরকারি ও রান্না করা মাংস মেখে রাখার দায়ে রেস্তোরাঁটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িতে অভিযান চালিয়ে চরম অপরিচ্ছন্নতার প্রমাণ পাওয়া যায়। একই সাথে খাবারে সাধারণ লবণের বদলে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা

দীর্ঘদিন ধরেই একমাত্র সন্তানকে ঘিরে নিজের জীবন কাটাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী প্রায় সাড়ে পাঁচ বছর...

পাঁচলাইশে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জরুরি পরিস্থিতিতে খাদ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণ করা হবে বলে...

সর্বশেষ

বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা

দীর্ঘদিন ধরেই একমাত্র সন্তানকে ঘিরে নিজের জীবন কাটাচ্ছেন অভিনেত্রী...

পাঁচলাইশে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জরুরি...

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে, কে হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে পারেন বিএনপির মহাসচিব এবং স্থানীয়...

রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে প্রায়...