জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) সহযোগিতায় ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী ও রাঙ্গামাটি সদর এসিল্যান্ড মো. আল মোন্তাসির মনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী প্রকৌশলী প্রবীর দাশ, প্রশাসনিক কর্মকর্তা মইনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও স্যানিটেশন ব্যবহার বার্তা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদশিত হয়।
আয়োজকরা জানান, সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী এ কর্মসূচি ও বিশেষ দিবসের আয়োজন করা হয়েছে।
সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা চত্বর বা থেকে একটি সচেতনতামূলক র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

