মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মানবিক কাজের পাশে লায়ন্স ও রোটারি

লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শনিবার ৮ অগাস্ট রাঙামাটি লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ। ক্যাম্পেইনে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানিপড়া সহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করে পরবর্তী বিশেষায়িত চিকিৎসার জন্য নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। আজকের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সর্বমোট ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭৫ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে রেফার করা হয়েছে। রেফারকৃত সকল রোগীর চিকিৎসা ব্যয় লংগদু জোন বহন করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের মানুষের সাথে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদার করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাঃ সৌমেন তালুকদার, ডাঃ শুভ চক্রবর্তী ও ক্যাম্প কোর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন। ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও চিকিৎসাসেবা নিতে আসা এলাকাবাসী সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজক সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

তিন মাস ১৬ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলায় কাপ্তাই হ্রদে আগামিকাল মঙ্গলবার থেকে আবারও মৎস্য আহরণ শুরু হবে বলে রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। আজ সোমবার রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী...

সৈয়দ মোস্তফা আলম মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মির্জাপুুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ ১০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা...

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

সর্বশেষ

তিন মাস ১৬ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলায় কাপ্তাই হ্রদে আগামিকাল মঙ্গলবার থেকে আবারও মৎস্য আহরণ...

সৈয়দ মোস্তফা আলম মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মির্জাপুুর বালিকা...

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র নিয়েছে ১১ দলীয় জোট

রাষ্ট্রপতি পদে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল...

ইরানের নতুন নিরাপত্তাপ্রধান মহসেন রেজাই

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-র সাবেক প্রধান মোহসেন রেজাইকে...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...