বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ফুল নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ছে সর্বস্তরের মানুষ।

আজ বুধবার সকাল থেকেই নগরীর নিউমার্কেট এলাকার রেলওয়ে স্টেশন চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে মানুষের ঢল নামে। সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এরপর জুলাই শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগের বিনিময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন দিগন্তে পৌঁছেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রয়েছে। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় প্রতিমন্ত্রী দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে এর ইতিহাস ধারণ ও লালন করার আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জুলাই-আগস্টের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা ও আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, তা আগামী প্রজন্মের পথচলার দিকনির্দেশনা হয়ে থাকবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, তাদের আদর্শ ও স্বপ্নের বাংলাদেশ তৈরি করাই হবে প্রকৃত শ্রদ্ধা জানানো।’

পুষ্পস্তবক অর্পণের পূর্বে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং অংশগ্রহণকারীদের যথাযথ সম্মান ও পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে দেখা যায় সর্বস্তরের মানুষের ভিড়। হাতে ফুল, চোখে পানি, বুকে ক্ষোভ আর শ্রদ্ধার সংমিশ্রণ নিয়ে এসেছিলেন সাধারণ নাগরিকেরা।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি শহীদদের আত্মত্যাগ এবং জাতির জন্য তাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, জুলাই শহীদ পরিবারের আর্তনাদ এবং স্বজন হারানোর বেদনার কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারি না।

দিবসটি উপলক্ষে সকালে চউক চেয়ারম্যানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে, জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...