বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে যে হত্যাকাণ্ড, যে জুলুম জাতির ওপর হয়েছে প্রত্যেকটি ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আজ ৫ আগস্ট, বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান এর তাৎপর্য নিয়ে আলোচনা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন, শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনে জাতির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা যে কোনো মূল্যে আমাদের সকলকে রক্ষা করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তা কখনোই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারবে না। যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসবে, ফ্যাসিবাদীদের ফেরার কথা আসবে- তখনই আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিহত করব, এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, ‘১৭ বছর ধরে এদেশের মানুষের ওপর যে অন্যায়, জুলুম আওয়ামী ফ্যাসিবাদীরা করেছে তার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং শেখ হাসিনার এই দেশে ফেরা আর কখনোই সম্ভব হবে না, এই দেশের মানুষ তাকে সেই সুযোগ আর কখনোই দেবে না।’

অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলালসহ অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...