মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানের জবাবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৬ ওভারে ২ উইকেটে ২৬৬ রান করেছে পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ৭৮ রানে পিছিয়ে সফরকারীরা। শফিক ১০৭ ও বাবর ৮৬ রানে অপরাজিত আছেন।

পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৫ উইকেটে ২৩৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভস ৬৪ ও অধিনায়ক রোস্টন চেজ ৩৬ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন পাকিস্তান স্পিনার আলি উসমানের শিকার হয়ে ব্যক্তিগত ৭৩ রানে আউট হন গ্রেভস। ১৫০ বল খেলে ৯টি চার মারেন তিনি। ষষ্ঠ উইকেটে চেজের সাথে ১৮৯ বলে ৯৬ রান যোগ করেন গ্রেভস।

দলীয় ২৬৯ রানে গ্রেভস ফেরার পর টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করে দলের রান ৩শ পার করে থামেন চেজ। পাকিস্তান পেসার উবাইদ শাহর বলে বোল্ড হওয়ার আগে ১২৬ বল খেলে ১১টি চারে ৭০ রান করেন তিনি।

সপ্তম ব্যাটার হিসেবে দলীয় ৩০৪ রানে চেজ ফেরার পর পাকিস্তান স্পিনার সাজিদ খানের ঘূর্ণিতে পড়ে বাকী ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের শেষ ৩ উইকেট নিয়ে ইনিংসে ৪ ব্যাটারকে শিকার করেন সাজিদ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ আলি-উবাইদ ও উসমান।

নিজেদের ইনিংস শুরু করে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ১৪ রানে ফেরেন পাকিস্তান ওপেনার ইমাম উল হক।

দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন আরেক ওপেনার আজান আওয়াইস ও শফিক। টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫৫ রানে থামেন আজান।

৯৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন শফিক ও বাবর। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দারুণভাবে সামাল দিয়ে দিন শেষে ২৭৪ বলে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এরমধ্যে দুই বছর পর টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেন শফিক। ১০টি চার ও ২টি ছক্কায় ১৮৫ বলে ১০৭ রানে অপরাজিত আছেন তিনি।

টেস্টে ৩৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০ চার ও ১ ছক্কায় ১২৬ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ও শামার জোসেফ ১টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...

গ্যাস-বিদ্যুৎ সংকট শিগগির কাটবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান...