শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ।

চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে’ এখন তাদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। কেউ গানের সঙ্গে ঝাড়ু দেওয়ার ভিডিও বানিয়েছেন, কেউ বা স্কুটি চালানোর ভিডিও দিয়েছেন, সেখানেও বাজছে আশির দশকের শেষের দিকের জনপ্রিয় এই গানটি।

ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিউটি রাণী পালের একটি ভিডিও নিয়ে। গত ২৩ জুলাই তিনি ফেইসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন।

তাতে নীল রঙা শাড়ি পরে হাঁটতে দেখা যায় তাকে। ওই ভিডিওতে বাজছিল ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের ‘সমালোচনার মুখে পড়েন’ তিনি।

এরপর দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষিক এ গান ব্যবহার করে নিজেদের নিয়ে তৈরি করা ভিডিও ফেইসবুকে প্রকাশ করে বিউটি রাণীর প্রতি সংহতি প্রকাশ করছেন।

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শুক্লা মজুমদার যে ভিডিও পোস্ট করেছেন, তাতে ঝাড়ু হাতে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের তালে নাচতে দেখা যায়।

ক্যাপশনে শুক্লা মজুমদার লেখেন, সিলেটের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বিউটি পালের সুন্দর ভিডিও যাদের ভালো লাগেনি তাদের জন্য নতুন সংশোধিত সংস্করণ।

গাজীপুরের আক্তারবানু হাই স্কুলের সহকারী শিক্ষক লক্ষ্মী সুত্রধরও একই গানের তালে একটি ভিভিও পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লেখেন, একজন শিক্ষিকার ও নিজের জীবন আছে। বিউটি পাল ম্যামের প্রতি সহিংস সাংবাদিকতার প্রতিবাদ জানাচ্ছি।

রংপুর জেলার সহকারী শিক্ষক তিশা সেন নিজের স্কুটি চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন, যার নেপথ্যে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি।

তিশা সেন লেখেন, হোক প্রতিবাদ, বিউটি রানীর জন্য। আপনারা কে কে স্কুটি ড্রাইভ করেন?

একই গান ব্যবহার করে নিজের একটি ভিডিও আপলোড করেছেন বগুড়ার সহকারী শিক্ষক মরিয়ম মুনতাসিম। তিনি ক্যাপশনে লেখেন, হোক প্রতিবাদ।

বরিশালের শিক্ষক শিউলি রানী একই গান ব্যবহার করে ভিডিও দিয়েছেন। যেখানে তিনি সমুদ্র সৈকতে গানটির তালে তালে হাঁটছেন।

ক্যাপশনে তিনি লেখেন, এই নেন…. যাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের এলিয়েন ভাবেন তাদের জন্য এই ভিডিও দিলাম….! আমরা শিশুদের নাচ, গান,অভিনয় শিখাতে হবে, কিন্তু আমরা ভিডিও দিতে পারব না! কারণ আমরা শিক্ষক! আমি শিক্ষক এবার নেন- এই ভিডিও আপনাদের জন্য। যাদের এখনও ধারণা শিক্ষক মানে গম্ভীর চেহারা আর বেত হাতে,চোখ রাঙানি তাদের বলছি – আমার আবার এসব ভালো লাগে না! আদর- শাসন দু’টো ই চাই আমি। তাদের জন্য এই ভিডিও। না মানে এলার্জি…… রোগীদের জন্য।

এই বিভাগের সব খবর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪: নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার (১২...

জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন মিমি চক্রবর্তী, ডিসেম্বরে বিয়ের গুঞ্জন

টালিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর, জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে ওপার বাংলার বিনোদন দুনিয়া। ৩৭ বছর...

সর্বশেষ

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে...

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪: নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে...

জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন মিমি চক্রবর্তী, ডিসেম্বরে বিয়ের গুঞ্জন

টালিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর, জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী...

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে...

এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন...

‘জটিল হৃদরোগ চিকিৎসায় এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম’

জটিল হৃদরোগের চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসা...