রবিবার, ২৬ জুলাই ২০২৬

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর গুজরা ওয়ার্ডের দেবেন্দ্র মহাজনের বাড়িতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রমিরাজ দাশের সঙ্গে তার মা কল্পনা দাশ ও বাবা স্বপন দাশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কাঁচি দিয়ে প্রথমে মায়ের গলা ও পেটে এবং পরে বাবার গলা ও পেটে এলোপাতাড়ি আঘাত করে সে।

ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত স্বপন দাশের ভাই তপন দাশ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সংবাদ পেয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ঘাতক রমি রাজ দাশকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রমি রাজ দাশ তার মা-বাবার একমাত্র সন্তান। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের জের ধরেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়ায়...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...

ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য...