সোমবার, ২০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার কাউখালী উপজেলায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়ন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠান এসব ত্রাণ বিতরণ করেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন, কাউখালীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙ্গামাটি তথা পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। সরকার পাহাড় ধস ও বন্যা-পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্ষতিগ্রস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং প্রয়োজনে আরও আর্থিক অনুদান প্রদান করা হবে।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে আন্তর্জাতিক...

আবারও গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে...

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন...

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

আবারও গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফরাশি তারকা কিলিয়ান...

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা...

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে...

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন...

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডেতে হারলেও, জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি...