রবিবার, ১৯ জুলাই ২০২৬

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখেই কাজ করছে সরকার ।

আজ শনিবার কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঘরবাড়ি বা ক্ষতিগ্রস্ত পরিবারই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা দেওয়া হবে।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। যাতে পানি নিষ্কাশনের সময় যথাসময়ে স্লুইসগেট খুলে দেওয়া যায়।

তিনি বলেন, নদী ও সমুদ্র উপকূলে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থাকবেই। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

দুই দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার কক্সবাজার আসেন। প্রথম দিন তিনি চকরিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এই বিভাগের সব খবর

সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামে এক গর্ভবতী শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার...

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক...

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এ গুরুত্বারোপ...

সর্বশেষ

সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্প ট্রাকের ধাক্কায়...

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি...

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ়...

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফলাফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০...

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই...