মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

উত্তর হাটহাজারী রয়েল ফোট্রেস ওয়ারিয়ার্স ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী সম্পন্ন

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে সকল অনিয়ম থেকে মুক্ত রাখার জন্য যুব ও ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। ক্রীড়ার মাধ্যমে সমাজকে রক্ষার জন্য সচেতনতা আবশ্যক। দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য বিত্তবানদের চিত্ত প্রসারিত করে ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি গতকাল উত্তর হাটহাজারীর ঐতিহ্যবাহী মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে রয়েল ফোট্রেস ওয়ারিয়ার্স ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

বিশিষ্ট রাজনীতিবিদ মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের পৃষ্ঠপোষকতায় গেস্ট অব অনার ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ব্যাংকার ইসহাক মিয়া বাচ্ছু উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় টুর্ণামেন্টের ম্যানেজার কায়েস রোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন চৌধুরী জনি, প্রবীন ক্রীড়াবিদ প্রণব শীল, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মুকুল দাশ, দীপক ঘোষ, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ মঞ্জু, বিটু বড়ুয়া, আলী আকবর রনি, খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ মাসুদ প্রমুখ। ফাইনাল খেলায় এস এ স্টার ক্লাব চ্যাম্পিয়ন ও এফ আর হারিকেন্স রানার্স আপ হয়। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মুহাম্মদ মাসুম, সেরা খেলোয়াড় মুহাম্মদ আরাফাত, উদয়মান খেলোয়াড় মুহাম্মদ সাজিদ, সেরা গোল দাতা মুহাম্মদ এরশাদ, সেরা গোল রক্ষক জেলা দলের এরশাদ নির্বাচিত হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...