বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও ইউরিয়া সার আমদানির অনুমোদন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) স্থাপন এবং ইউরিয়া সার আমদানিসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে আজ নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির ১৮তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বিবেচনার জন্য তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব শিল্প মন্ত্রণালয় এবং দু’টি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পেশ করা হয়।

বৈঠকের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কৃষি উপকরণের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির জন্য শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়া, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে গঠিত স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) ‘বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড’-এর সাথে স্বাক্ষরিত উন্নয়ন চুক্তি ও ভূমি ইজারা চুক্তি সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে কমিটি।

পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলটি বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আকর্ষণ করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

অন্য এক সিদ্ধান্তে, একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) প্রতিষ্ঠা-সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি।

এ অনুমোদনের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে উত্থাপিত নির্দিষ্ট সুপারিশগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প খাতের বিকাশ এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...