শনিবার, ৩০ মে ২০২৬

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়া নিয়ে অন্য এক ব্যক্তির সাথে চলমান বাকবিতণ্ডা থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।

আজ ৩০ মে (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নিয়েছে।

নিহত যুবকের নাম জয়নাল। ঘাতক বড় ভাইয়ের নাম জাফর। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাফর বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং সে প্রায় সময় মাদকাসক্ত থাকত ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে শাহাজাহান নামে এক ব্যক্তির সাথে তার তীব্র কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা চলছিল। এ সময় পরিস্থিতি শান্ত করতে এবং তাদের থামাতে এগিয়ে আসেন ছোট ভাই জয়নাল। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত বড় ভাই জাফর নিজের ছোট ভাইয়ের ওপর চড়াও হন।

একপর্যায়ে জাফর ধারালো ছুরি দিয়ে জয়নালকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর রক্তাক্ত জখম হয়ে জয়নাল ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এ ব্যাপারে স্থানীয় যুবদল নেতা মুসা বলেন, “জাফরের মতো লোক আমাদের দলে প্রয়োজন নেই। তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করার জন্য আমরাও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবো।”

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, “ফেসবুক আইডির বিষয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হন। এ ঘটনায় জাফরকে আটক করা হয়েছে।” বিস্তারিত পরে জানানো হবে।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল উদয় পাথর এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পরই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত ঘাতক জাফরকে পুলিশ হেফাজতে নিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভূজপুর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

শাহাদাতবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক...

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ (শনিবার, ৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে ফ্লাইট ঢাকার হযরত...

বিদেশি বিয়ারসহ চট্টগ্রামে দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা...

সর্বশেষ

শাহাদাতবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের...

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে...

বিদেশি বিয়ারসহ চট্টগ্রামে দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার,...

পথশিশু ও বস্তিবাসীদের নিয়ে চসিক-বিদ্যানন্দের ঈদ আয়োজন

ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে মহানগরে পথশিশু...

প্রগতিশীল রাজনীতিবিদ ডা. চন্দন দাশের জীবনাবসান

বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বর্ষীয়ান বাম রাজনীতিক,...