সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ছাফা লায়লা কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্বফরহাদাবাদ দিঘীর পাড়স্থ অনুষ্ঠিত অনুষ্ঠানে ছাফা লায়লা কমিউনিটি ক্লিনিকের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে ও মনচুর আলী রিটুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ তৌহিদুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএন পি নেতা মিহির চক্রবর্তী,সাবেক কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান,ডাঃ শফিউল আলম,কে ডিএম শাহনেওয়াজ, জসিম উদ্দিন শাহ,আজাহারুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন মেসি,ফটিকছড়ি যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন,পিংকু চক্রবর্তী,রকিবুল হক চৌধুরী রুবেল,ডাঃ রুমানা আকতার,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু,এজাহার মিয়া,মওলানা নুরুল আলম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,নির্বাচন পূর্ববর্তী একটি গোষ্ঠী ধর্মের লেবাস নিয়ে আমার নামে ব্যপক মিথ্যাচার ছড়িয়েছিল। ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে জনগন আমাকে নির্বাচিত করে সে মিথ্যাচারের জবাব দিয়েছেন । আমার এলাকাবাসীসহ পুরো ফটিকছড়িবাসী আমার সাথে ছিল। সরকার গঠনে তারেক রহমানকে সহযোগিতা করেছিল। তা আমার মনে থাকবে। তিনি আরো বলেন,বিএনপি সরকার স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। তিনি অভিবাবকদের উদ্দেশ্যে বলেন,আপনারা আপনাদের ছেলেমেয়েদের শুধুমাত্র স্কুল,মাদ্রাসা কলেজে পঠিয়ে দিয়ে বসে থাকবেননা। তাদেরকে নজরে রাখতে হবে। যাতে খারাপ কোন কাজে জড়িয়ে না পরে। অসৎ করো সাথে যাতে না মিশে। মানুষের মতো মানুষ হয়ে তারাও একদিন দেশ পরিচালনা করবে।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...