বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাবেক ব্যুরো চীফ, জাতীয় দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সাবেক সাংবাদিক, সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক, গীতিকার গবেষক কবি ও শিক্ষাবিদ সমীরণ বড়ুয়া অতি সম্প্রতি কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালের কিডনি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে গত বৃহস্পতিবার চমেক হসপিটালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে একই হসপিটালের কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে মারাত্মক সংকটাপন্ন অবস্থায় তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এদিকে বিশেষজ্ঞ চিকিৎসক গণ গন মাধ্যমকে জানান, তাঁর দুইটি কিডনি বিকল ও সংকটাপন্ন অবস্থা রয়েছে। সিরা ক্রিয়েটিন মাত্রা বেড়েছে। গত তিন দিনে তিন দফায় তাঁকে কিডনির ইলেকট্রনিক ডায়ালাইসিস করা হয়েছে। সকল বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের প্রতি তিনি দোয়া কামনা করেছেন। এদিকে তাঁর পারিবারিক সুত্রে জানা যায়, তিনি গত ৫ বছর ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ও কিডনির জটিল রোগে ভোগ ছিলেন। এ চিকিৎসার জন্য তিনি কয়েক দফায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হসপিটাল, চট্টগ্রাম ডায়বেটিস হসপিটালসহ ঢাকা ও চট্টগ্রামের বিশেষায়িত ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। কিডনির জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি ৬/৭ লাখ টাকা খরচ করে ফেলেছেন। বর্তমানে কিডনির সহ শারীরিক নানান জটিল রোগে সংকটাপন্ন অবস্থা চিকিৎসা খরচ চালাতে পারছে না।
বিশেষজ্ঞ চিকিৎসকগন জানায়, তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে। এ সুচিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। এতটাকা যোগাড় করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাঁর সুচিকিৎসার জন্য সকল প্রবাসী ভাইবোনের নিকট তিনি আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন। তাঁকে বাঁচাতে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: Samiran barua Janata Bank Ltd Chittagong University branch A/c, no: 0100137 425607 ★★ বিকাশ নাম্বার :০১৮৩৫৬ ৮১৭৭২ ★★ সাংবাদিক সমীরণ বড়ুয়ার ওয়াটস আপ নাম্বার:০১৮৩৫৬৮১৭৭২
