বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার (১২ মে) দুপুরে উপজেলা চরম্বা ৬নং ওয়ার্ডে জান মোহাম্মদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আবুল কাশেম (৬০)। সে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জানমোহাম্মদ পাড়া এলাকার মৃত আব্দুল সোবহানের পুত্র এবং উপজেলার চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তিন পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল থেকে এক পক্ষ অন্য পক্ষের জায়গায় বাড়ি নির্মাণের কাজ করছিল। এতে ক্ষিপ্ত হয়ে অপরপক্ষ আবুল কাশেমরা বাঁধা দিতে যান। এসময় বাড়ির কাজ করা রাজমিস্ত্রীসহ ইয়াকুব ও হারুন মিলে আবুল কাশেমকে এলোপাথাড়ি মারধর করে আহত করে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের সব খবর

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে ১১ বছর...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে...

সর্বশেষ

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল

বন্দরনগরী চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...