শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

 খাগড়াছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গ্রামবাসীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটা–দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

অভিযান পরিচালনার সময় ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে মোবাইল কোর্টের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পায়ে আঘাত লাগে। এছাড়া রামগড় থানার অফিসার ইনচার্জ, চারজন আনসার সদস্য ও মোবাইল কোর্টে সহায়তাকারী পাঁচ কর্মচারীসহ মোট ১১ জন আহত হন। হামলাকারীরা সরকারি গাড়ির গ্লাসও ভাঙচুর করে বলে তিনি জানান। ইউএনও আরও বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় পরিবেশ ও কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি দাবি করেন, অভিযান শেষে প্রশাসনের দল ফিরে আসার সময় আবারও হামলার শিকার হয়। তবে বিনা কারণে গুলি চালানোর অভিযোগ তিনি অস্বীকার করেন। অপরদিকে স্থানীয় কৃষক ওমর ফারুক অভিযোগ করেন, ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের তিনটি সেচ মেশিন ভেঙে ফেলা হয়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদ জানালে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে অন্তত চারজন গ্রামবাসী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে দুষ্কৃতিকারীরা মোবাইল কোর্টের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...