চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার সালেহ আহমদ কমিশনার বাড়ির মৃত এম. এ. সাত্তারের ছেলে।
আজ বুধবার (১৩ মে) বিকেলে ডবলমুরিং থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চারটি অর্থঋণ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

