বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কমিউনিটি সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার কাপ্তাই উপজেলায় আজ গণযোগাযোগ অধিদপ্তরের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা তথ্য অফিসের আয়োজনে চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি সভা এবং চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, শিশুদের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা গেলে তারা সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠবে এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সহজে মুক্তি পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি টিকাদান কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

এর আগে অনুষ্ঠানে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...