বুধবার, ৬ মে ২০২৬

কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সকল সুবিধা উপভোগ করবে বোয়ালখালীবাসী: এরশাদ উল্লাহ এমপি

জাহিদ হাসান,বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেছেন, কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সকল সুবিধা উপভোগ করবে বোয়ালখালীবাসী। তিনি খুব দ্রুত এই সেতুর কাজ শুরু করার জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানান। গতকাল পশ্চিম কধুরখীল কথাকলি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। এরশাদ উল্লাহ আরো বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই মেয়ে শিক্ষার্থীদের জন্য দেশনেত্রী মরহুম খালেদা জিয়া এইচএসসি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও মেয়েদের ডিগ্রি পর্যন্ত ফ্রি পড়ালেখার ঘোষণা করেছেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. কাজী নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রধান শিক্ষিকা শিখা রাণী দাশ ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী বিএনপির সাবেক আহবায়ক মো. শওকত আলম, শহিদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, স্কুল কমিটির উপদেষ্টা কমান্ডার আবুল বশর, রফিক তালুকদার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ফজল করিম, বাবুল, কাজী দিদারুল আলম,মঈন উদ্দিন জনি, খোরশেদুল আলম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এই বিভাগের সব খবর

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসা পশুর হাটকে কেন্দ্র...

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ...

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দিবাগত রাত তিনটার...

সর্বশেষ

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা...

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে...

চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম থেকে গাজীপুর নেওয়ার পথে আত্মসাৎ হওয়া ৬০ লাখ...

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি...

ডিসি মাসুদ এখন চট্টগ্রামের নতুন এসপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপ-পুলিশ কমিশনার...