রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা।

শুক্রবার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন বিহারে ধর্মীয় শোভাযাত্রা, ধর্মসভাসহ নানা দান কার্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে এবং বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ছবি : বাসস

সকাল ৮টায় শহরের বনরূপা কাঁঠালতলি মৈত্রী বিহার থেকে একটি বিশাল ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। মিলিত হয় ধর্ম সভায়। সম্পাদন করা হয় সংঘদানসহ নানান দান কার্য। পুণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ বিভিন্ন বিহারের বৌদ্ধ ধর্মীয় গুরুসহ বিহারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে শহরের রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরও একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও দায়ক-দায়িকারা অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিসহ সংঘদান এবং ভিক্ষু সংঘের ধর্মদেশনা। পুণ্যার্থীরা বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণী অনুসরণের শপথ নেন এবং বিহারগুলোতে অন্নদানসহ বিবিধ পুণ্যকর্মে লিপ্ত হন।

বৌদ্ধ ধর্মমতে, এই বৈশাখী পূর্ণিমা তিথিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে আড়াই হাজার বছর আগে এই পবিত্র তিথিতেই লুম্বিনী কাননে রাজকুমার সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়েছিল। দীর্ঘ সাধনার পর এই একই দিনে তিনি ভারতের বুদ্ধগয়ায় ‘বুদ্ধত্ব’ বা পরম জ্ঞান অর্জন করেন। আবার এই একই তিথিতেই তিনি কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের এই জন্ম বোধিলাভ এবং মহাপরিনির্বাণ-এই তিন মহাঘটনা এই দিনেই ঘটেছিল বলেই একে ‘ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়।

বুদ্ধের অর্জিত সেই পরম জ্ঞান এবং অহিংসার পথ অনুসরণ করেই আজকের এই দিনটি পার্বত্য জনপদ উৎসবে পরিণত হয়।

জেলা শহর ছাড়া বিভিন্ন উপজেলায় নানা ধর্মীয় আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...