মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাউজানে কেন্দ্রীয় ছাত্রদল নেতা শহীদ নুরুল আলমের ৯ম শাহাদৎ বার্ষিকী পালিত

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ নুরুল আলম নুরুর ৯ম শাহাদৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামমাহালদার পাড়া গ্রামে মরহুমের কবরস্থানের সামনে দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, জেয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশুল হক বাবুর সভাপতিত্বে এবং রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফি, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুহাম্মদ হাসেম, রাউজান উপজেলা বিএনপি নেতা মবিনুল হক, সিরাজ মিয়া মেম্বার, নজরুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মাহাজন, রাউজান উপজেলা যুবদল সভাপতি এম শাহাজাহান সাহিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল আজম, দিদার আলম, সেলিম, আক্তার মালেক, মো. ইলিয়াস, মো. ইয়াকুব, স্বেচ্ছাসেবক দল নেতা মাওলানা আব্দুস সবুর, যুবদল নেতা হাসান, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, মমিন, আকবর, মো. খোরশেদ, মো. শাহাবুদ্দিন, মো. সারোয়ার, মো. লিয়াকত আলী, মো. জাকির, টিটু চৌধুরী, মো. ওসমান, আব্দুর রহমান, মো. এনায়েত, রিয়াল হক, মো. জাবেদ, মো. মামুন, মো. শাকিল, মোহাম্মদ জামশেদ, মো. আলম, মো. শহীদ, মোহাম্মদ ইকবাল, মো. মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন, নিজামুদ্দিন চৌধুরী, পারভেজ আলম, আব্দুল কাদের, মো. পাবেল আহমেদ, মো. নোমান, মো. সাজিদ আফসার, মো. আরফাত নয়ন, বেলাল, মোমিন, ইউসুফ, রবিউল, রবিন, আনিস, মোহিতসহ জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ মার্চ দিবাগত রাতে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে নগরীর চন্দনপুরার বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।

পরদিন ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড় থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ৩১ মার্চ চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং একইদিন রাউজানের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...