সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফটিকছড়িতে টুপি আতর বিক্রির ধুম

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ও ঈদের কেনাকাটায় পোষাক,জুতা কেনা শেষে টুপি,আতর,ক্রয়ে ছুটছেন ক্রেতারা। ফলে শেষ সময়ে জমে উঠেছে টুপি, জায়নামাজ, তাসবিহ আর আতর বিক্রি। অন্যান্য কেনাকাটা সেরে ক্রেতারা শেষ মুহূর্তে ভীড় করছেন টুপি, জায়নামাজ, তাসবিহ আর আতর ক্রয়ে। উপজেলার নাজিরহাট,বিবিরহাট,আজাদীবাজর,নানুপুরসহ বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায় ঈদের বাজার জমে উঠেছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।ক্রেতাগণ পোষাক ক্রয় শেষে ছুটছেন টুপি ক্রয়ে। বিশেষ করে আজ লাইলাতুল কদর উপলক্ষে টুপি,আতর,জায়নামাজ কিনছে মুসল্লিরা। বিক্রেতারাও টুপি-জায়নামাজ, তসবিহ, মেসওয়াক, আতর-সুরমার পসরা সাজিয়ে বসেছেন।

এসব দোকানে ২০ থেকে ১০০০ টাকা দামের পর্যন্ত টুপি রয়েছে বলে জানান বিক্রেতারা।আগর, হাটকরা উদ, মেশক আম্বার, রোজ আইটেম, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন নামের আতর বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে কয়েক হাজার টাকায়। ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখে শুনে টুপি নিচ্ছেন। টুপির পাশাপাশি অনেকে জায়নামাজ,তসবিহ আর আতর কিনছেন। টুপি কিনতে আসা ইকবাল বলেন,অন্যান্য কেনাকাটা শেষ। পাঞ্জাবীর সাথে মিলিয়ে টুপি নিচ্ছি। আতর কিনতে আসা মোহাম্মদ জামাল বলেন,ঈদের নামাজে যাওয়ার সুগন্ধি না দিলে কি হয় তাই আতর নিলাম। বিক্রেতা হামিম তালুকদার বলেন,পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে ও ঈদের কেনাকাটার শেষ সময়ে ভাল বিক্রি হচ্ছে টুপি,আতর। আমাদের দোকানে ছোট বড় সকলের পছন্দের টুপি রয়েছে। তালুকদার ষ্টোরের স্বত্বাধিকারী আবুল কাসেম তালুকদার বলেন, আতর ও টুপি বেশি বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আমরা দেশি বিদেশি আতর, টুপি ও তসবিহ রয়েছে আমাদের দোকানে।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...