বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে ট্যুর গাইডদের ভেস্ট প্রদান

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

নিরাপদ ও উন্নত মানের পর্যটক সেবা নিশ্চিত করা এবং রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট প্রদান করা হয়েছে। (১২ মার্চ) বৃহস্পতিবার বিকেলে শহরের রিজার্ভ বাজার একটি ব্যক্তিমালিকানাধীন রেস্তোঁতায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম এর পক্ষ থেকে ট্যুর অপারেটর হিল ট্রেকার্স রাঙ্গামাটি-এর সদস্যদের হাতে এই ট্যুর গাইড ভেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল, বিভিন্ন স্টেকহোল্ডার, হাউস বোট ও ট্যুরিস্ট বোট মালিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

হিল ট্রেকার্স রাঙামাটির পক্ষ থেকে পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন ভেস্ট গ্রহণ করেন। এসময় পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় মো. হাবীব আজম বলেন, “রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা অপরিসীম। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্যুর গাইডদের পরিচিতি ও পেশাগত মর্যাদা বৃদ্ধি করতে এই ভেস্ট প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পর্যটন খাতের উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।” তিনি আরও বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাঙামাটিকে একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা এবং রাঙ্গামাটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...