সোমবার, ২৭ জুলাই ২০২৬

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও মাস্টার আবুল বশরের ইন্তেকাল

 ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মাস্টার আবুল বশর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মাস্টার আবুল বশর অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। তিনি গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির মরহুম মাওলানা আবদুর রহমানের পুত্র। মাস্টার আবুল বশর ছিলেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা এবং নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মাস্টার আবুল বশর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একজন অকুতোভয় বীর হিসেবে নিজেকে প্রমাণ করেন। একজন আদর্শ শিক্ষক, সাহসী মুক্তিযোদ্ধা ও সৎ সাংবাদিক হিসেবে তিনি আমৃত্যু সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই প্রয়াণে ফটিকছড়িবাসী এক আলোকিত মানুষকে হারাল।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...