চট্টগ্রামের রাউজানে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাউজান পৌরসভা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম। সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি গাজী জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, পৌরসভার প্রকৌশলী শাহীন শাহ হোসেন, উত্তর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মাস্টার আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রিদোয়ান শাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান থানার উপপরিদর্শক মো. হাসান, সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রেস সচিব খোরশেদুল আলম, ফটিকছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান শাকিল, সাবেক আহ্বায়ক রহিম উদ্দীন ওয়াসিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাংবাদিক সুমন পল্লব, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, শহীদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, ইকতিয়ার উদ্দিন মেম্বারসহ আরও অনেকে।
রাউজান প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সিনিয়র সহসভাপতি এস এম ইউসুফ উদ্দিন, নির্বাহী সদস্য এম রমজান আলী ও কামরুল ইসলাম বাবু, শাহেদুর রহমান মোরশেদ, সহসভাপতি কামাল উদ্দিন ও মো. হাবিবুর রহমান, যীশু সেন, যুগ্ম সম্পাদক আরফাত হোসাইন ও শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত। সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়। এ মাসে মানুষ তার রবের নৈকট্য লাভের বিশেষ সুযোগ পায়। রমজানের ত্যাগ ও সংযম ধৈর্য, সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। এসব শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানে উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন আল মাইজভান্ডারি। মোনাজাত শেষে ইফতার পরিবেশন করা হয়।

