বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের নবীন বরণ, ইফতার মাহফিল সম্পন্ন

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম কর্তৃক আয়োজিত নবীন বরণ, ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন ও ইফতার মাহফিল–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ৯ রমজান, রোজ শুক্রবার নগরীর হেভেন সিটি সেন্টারের সানসিটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি মোঃ জিহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুশফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামের আমির জনাব আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কচি।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ও অধিকারের হিউম্যান ডিফেন্ডার প্রকৌশলী মোঃ মোমেন, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান এস.এম. হামিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আবু তাহের, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী নাজমুল আলম, বি.এস.আর.এম কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মোঃ আরিফ, ফোরামের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক মিলন, বিওডি কমিটির সদস্য নাছির উদ্দিন মোঃ সাকিব, মেহরাব হোসেন, কামরুজ্জামান নিশাদ ও মাহমুদ আলম আকিব, সিনিয়র সদস্য নাজমুল জুয়েল, চট্টগ্রাম জর্জকোর্টের অ্যাডভোকেট আমিন রসুল রাসেল এবং এমএআইটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিওডি সদস্য ইঞ্জিনিয়ার জুয়েল আফসার রায়হান।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ খাতের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার। তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকারত্ব হ্রাস পায় এবং দেশে দক্ষ জনশক্তির জোগান বৃদ্ধি পায়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ক্যারিয়ার গাইডলাইন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...