বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার হতে চান গুম হওয়া বিএনপি নেতা সিরাজের স্ত্রী

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংরক্ষিত আসনে এমপি মনোনীত করতে আলোচনা চলছে বিএনপিতে। বিগত বছরে জুলুম নির্যাতনের মধ্যেও দলীয় কার্যক্রম পরিচালনাকারী এবং দলের স্বার্থে গুম হওয়া শীর্ষ নেতাদের পরিবার সংরক্ষিত আসনে এমপি নির্বাচিতদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিক বিবেচনা করা হচ্ছে বলে গুঞ্জন চলছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন নেতৃবৃন্দরা। জানা গেছে, চট্টগ্রাম -২ সংসদীয় আসনে সংরক্ষিত আসনে এমপি হতে চান অনেক নারী নেত্রী। এদের মধ্যে রয়েছেন -ব্যারিস্টার সাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জান্নাতুল নাঈম রিকু।

এছাড়া নাজমা সাঈদ, জেবুন নেছা রুনা ও সুলতানা পারভীন। এরা প্রত্যেকে পদধারী। এদের মধ্যে একজন হলেন গুম হওয়া বিএনপি নেতার সহধর্মিণী সুলতানা পারভীন। স্বামীর পথ চেয়ে অপেক্ষায় থাকলেও এখনো ফেরেননি ফটিকছড়ি লেলাং ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম সিরাজ। ফটিকছড়ি উপজেলায় কৃতিসন্তান সফল চেয়ারম্যান শহিদুল আলম সিরাজ। বিএনপির চলো চলো ঢাকা চলো কর্মসূচি শেষে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। চট্টগ্রাম-২ সংসদীয় আসনের বাসিন্দাদের ভাষ্য, সাবেক সংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একনিষ্ঠ কর্মী ছিলেন, ফটিকছড়ি ১৩ নং লেলাং ইউনিয়নের সফল চেয়ারম্যান, সমাজ সেবক, কৃষি বিপ্লবী ও বেগম খালেদা জিয়ার চল চল ঢাকা চল সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে গুম হওয়া বিএনপির নেতা শহীদুল আলম সিরাজ। বিগত ১৭ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদুল আলম সিরাজের পরিবারের খোঁজখবর নিয়েছিলেন। লেলাং ইউনিয়নের সর্বসাধারণের এখন প্রত্যাশা গুমের শিকার চেয়ারম্যানের সহধর্মিণীকে সংরক্ষিত আসনে এমপি পদে মূল্যায়ন করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার সুযোগ হবে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...