মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কাজীর দেউরীতে সরঞ্জামসহ ২০ জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলায় নিয়োজিত ২০ জনকে আটক করেছে। অভিযানে নগদ ১২ হাজার ২৯০ টাকা ও জুয়া খেলার ১৫৬ পিস তাস জব্দ করা হয়।

সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউরী এলাকার কাজী বাড়ী পুকুরপাড়ে পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। তাদের মধ্যে আছেন জালাল (৩৬), কামাল (৪৫), মোঃ সজিব (৩৩), মোঃ আপন (১৯), আলমগীর হোসেন (২৭) প্রমুখ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সিএমপি অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নগরের বিভিন্ন এলাকায় প্রকাশ্য জুয়া নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় পর্যালোচনা...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের...

সর্বশেষ

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ...

হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়...

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...