মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হালিশহরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দ্বগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ (সোমবার) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন হালিমা মঞ্জিল নামের ভবনে ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।

ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. মকবুল জানান, সেহেরির আগে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আগুনে দগ্ধ সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল আরেক ভাইয়ের পরিবারের সদস্যরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশিক বলেন, গ্যাস বিস্ফোরণে দগ্ধদের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী আলমগীর হোসেন জানান, ভোর সাড়ে ৪ টার দিকে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার এক বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তবে তার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

আলমগীর হোসেন আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হত না।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে আগুন ধরে যায়।

আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় পর্যালোচনা...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের...

সর্বশেষ

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ...

হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়...

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...