বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি করার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর শুল্ক নীতির বড় একটি অংশকে অবৈধ ঘোষণা করার মাত্র একদিন পরই, শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানির ওপর বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করেছেন। এর মাধ্যমে তিনি তাঁর আক্রমণাত্মক শুল্ক নীতি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।
আদালতের শুক্রবারের সেই রায়কে “চরম আমেরিকা-বিরোধী সিদ্ধান্ত” হিসেবে অভিহিত করে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান যে, রায়ের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর প্রশাসন আমদানি শুল্ক বাড়িয়ে “আইনত অনুমোদিত ও পরীক্ষিত ১৫ শতাংশ  স্তরে” নিয়ে যাচ্ছে।

১৯৭৭ সালের একটি অর্থনৈতিক জরুরি ক্ষমতা আইনের আওতায় শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্টের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে আদালতের ৬-৩ ব্যবধানের রায়ের পরপরই, ট্রাম্প শুরুতে ভিন্ন একটি আইনি পথ ব্যবহার করে নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের ঘোষণা দিয়েছিলেন।

একই সময়ে, এই রিপাবলিকান নেতা তাঁর বিরুদ্ধে রায় দেওয়া রক্ষণশীল বিচারপতিদের ওপর নজিরবিহীন ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন। তিনি তাঁদের “অকৃতজ্ঞতা” নিয়ে সমালোচনা করেন এবং তাঁদের “বোকা ও আজ্ঞাবহ” বলে আখ্যা দেন।

এই রায়টি উচ্চ আদালতের পক্ষ থেকে একটি বড় ধরণের ধমক বা প্রত্যাখ্যান, যা মূলত প্রেসিডেন্ট পুনরায় ক্ষমতায় আসার পর থেকে বেশির ভাগ সময় তাঁর পক্ষেই ছিল। এটি ট্রাম্পের সেই বিশেষ অর্থনৈতিক নীতিকে বাতিল করার মাধ্যমে একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে চিহ্নিত হয়েছে, যা বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে ওলটপালট করে দিয়েছিল।

শনিবারের এই ঘোষণা নিশ্চিতভাবেই আরও অনিশ্চয়তা তৈরি করবে, কারণ ট্রাম্প তাঁর বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যা তিনি বন্ধু এবং শত্রু উভয় পক্ষকেই প্ররোচিত করতে বা শাস্তি দিতে ব্যবহার করেছেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...