বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি পালিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে চট্টগ্রাম নগর ও জেলায় পালিত হয়েছে। ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনটি উদযাপিত হয়। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

রাত ১২টা ১ মিনিটে নগরীর নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ভাষাসৈনিকরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল শুক্রবার রাত ১১টার পর থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সি হাজারো মানুষ সমবেত হতে থাকেন। আজ দিনভর নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় তারা সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল, এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া চট্টগ্রাম সিটি বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নবনির্মিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্যরা নিজ নিজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...