রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রমজানকে ঘিরে রাঙ্গামাটিতে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙ্গামাটিতে আজ থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার সকাল ১০টা থেকে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে খোলা ট্রাকের মাধ্যমে একযোগে এই কার্যক্রম শুরু হয়।

শহরের মিলন বিহার এলাকা, সড়ক ও জনপথ বিভাগের কারখানা প্রাঙ্গণ, রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ, জিমনেশিয়াম মাঠ ও সদর হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল মাঠে প্রতিটি ট্রাকে প্রায় ৪শ’ ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে। প্রথম দিনে প্রায় ১ হাজার ২শ’ পরিবার কার্ড ছাড়াই পণ্য কেনার সুযোগ পায়।

টিসিবির নির্ধারিত ৬শ’ টাকার প্যাকেজে রয়েছে, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি ডাল ও ৫শ’ গ্রাম খেজুর।

বাজারে একই পণ্যের দাম প্রায় ৭৫০-৮০০ টাকা। তাই এই কার্যক্রম স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী সমাধান হিসেবে কাজ করছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি পয়েন্টে প্রশাসনের প্রতিনিধি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ নিশ্চিত করা যায়।

সরকারি এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে,স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, বাজারে দাম স্থিতিশীল রাখা ও চাহিদা-সরবরাহ ভারসাম্য বজায় রাখা করে। রমজানের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কম দামে সরবরাহ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

শুক্রবার ও শনিবার ছাড়া আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে টিসিবি’র বিক্রয় কার্যক্রম চলবে। ফ্যামিলি কার্ডধারীদের জন্য পৃথক বিক্রয় ব্যবস্থাও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...