রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটির ৫ উপজেলাসহ ৭ উপজেলায় মাঠে নেমেছে ২০ প্লাটুন বিজিবি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার ৫টি ও চট্টগ্রাম জেলার ২টি উপজেলার ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য স্থাপিত ৭টি বেইজ ক্যাম্পে ২০ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছে।

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ২০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন  কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল কাওসার মেহেদী।

তিনি জানান, মোতায়েনকৃত প্লাটুন সমূহ সীমান্ত সুরক্ষাসহ যে কোন ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর অনুকূলে রাখার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

তিনি জানান, চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দুটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে করে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে।

এছাড়াও রাঙ্গামাটি সংসদীয় আসনের মোট ৫টি উপজেলায় (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি) একইভাবে ভোট কেন্দ্রগুলোকে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। উক্ত উপজেলা সমূহে টহল পরিচালনার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...