বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে সদর উপজেলাধীন কুতুকছড়ি বাজারসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে কুতুকছড়ি বাজার থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রার্থী দীপেন দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ারসহ বিএনপির  জেলা উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে সম্প্রীতির নগরে পরিণত করা হবে। এখানে কোনো বিভেদ কোনো বৈষম্য থাকবে না।

সবাইকে নিয়ে বিএনপি দেশ গঠনের কাজ শুরু করবে।

এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...