চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন ঢাকার স্থানীয় সরকার অধীদপ্তরের প্রধান কার্যালয়ের প্রকৌশলী মোঃ আবদুস ছামাদ। ২৬ জানুয়ারী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া হালদা নদীর উপর নির্মিত সেতু ও ৩নং পিলারের ফাইল ক্যাপের রড বাধাঁর কাজ পরিদর্শন করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন, সেতুর কনসালটেন্ট মোঃ খলিল, সেতুর ঠিকাদারের প্রকৌশলী মোঃ শাহিন, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী ম,সেতুর সহকারী প্রকৌশলী মোঃ সাব্বির ল্যাব টেকনিশিয়ান মোঃ কাউছার প্রমুখ।
প্রকৌশলী মোঃ আবদুস ছামাদ বলেন, জননিরাপত্তার জন্য সব দরণের ব্যবস্থা গ্রহণ এবং যতদ্রুত ৯০ মিটার স্কিংন পাইপ ড্রাফ ও ভালো মানের সিমেন্ট ব্যবহার করার নিশ্চিত করতে হবে। সবসময় লোকাল মানুষ প্রবেশের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
