রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রামগড় ৪৩ ব্যাটালিয়নের উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সকালে উপজেলা রামগড়ে ও পাতাছড়া ইউনিয়েনে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন। এ সময় রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় বসবাসরত অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

একই সঙ্গে পাতাছড়া ইউনিয়নে শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বিজিবি রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম এসব সামগ্রী হস্তান্তর করেন। এছাড়া বিজিবি রামগড় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি দুর্গম এলাকার অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্টানে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

রামগড় ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...