শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে খালে পাওয়া গেল তরুনের লাশ

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের লাশ পাওয়া গেছে। ২৬ জানুয়ারি ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে  ওই তরুণের লাশ পাওয়া যায়। সে উক্ত এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে। জানা যায়,নিহত রাজু প্রতিবেশি এক স্কুল ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে স্থানীয়া জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। নিহত রাজু ২১ জানুয়ারি রাতে নিখোঁজ হয়। পরে ২২ জানুয়ারি নিহতের পিতা বাদি হয়ে একটি অপহরণ মামলা করেন। এতে মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ মতে- সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি। পরে ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লেখিত অপরাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করে বলে উল্লেখ করা হয়। নিঁখোজের ৫দিন পর খালে রাজুর লাশ পাওয়া যায় । ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে । তদন্ত সাপেক্ষ বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...