রাঙামাটিতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারী) সকালে সিভিল সার্জন কার্যালয়ে কুষ্ঠ রোগীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। কুষ্ঠ রোগে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করার জন্য কুষ্ঠো রোগে আক্রান্ত রোগীদের পরামর্শ দেন সিভিল সার্জন। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫ জন কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

