রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে চাল বোঝাই ট্রাকচাপায় নারী নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামা‌টি জেলা শহরের বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র এলাকায় চাল বোঝাই ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মনিরা বেগম।

জানা গেছে, চাল বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশা উভয়ই চট্টগ্রাম দিক থেকে রাঙামাটি শহরর প্রবেশের সময় টিভি স্টেশন এলাকার পাহাড়ি রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে পিছনে থাকা সিএনজি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে এক সিএনজি আরোহী মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে রাঙামা‌টিগামী চাল বোঝাই ট্রাক মা‌নিকছ‌ড়ি পাহাড় উঁচু সড়ক অ‌তিক্রম করে বাংলাদেশ টে‌লিভিশন উপকেন্দ্রের কাছে এসে নিয়ন্ত্রণ হা‌রিয়ে পিছনে থাকা সিএন‌জিতে চাপা দেয়। এতে সিএন‌জিতে থাকা চালকসহ ৫ জন যাত্রীর মাঝে ৪জন নামতে পারলেও ১ নারী যাত্রী নামতে না পারায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে, পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সা‌র্ভিস এসে ট্রাকের নীচে চাপা পড়া নারী ও অটো‌রিকশা উদ্ধার করে।

রাঙামাটি ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পণ‍্যবাহী ট্রাক সিএনজির ওপর উল্টে যায়। এতে সিএনজির ভিতরে থাকা একজন নারী আটকা পড়েন। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা ভিকটিমকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে জেনারেল হাসপাতাল রাঙামাটি প্রেরণ করে।

রাঙামা‌টির কোতয়ালির থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। পরবতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...