শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাউজানে নির্বাচন উপলক্ষে প্রশাসন-পুলিশ-সেনাবাহিনীর যৌথ মহড়া

গাজী জয়নাল আবেদীন, রাউজান:
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় রাউজান উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়াটি শুরু হয়। মহড়াটি থানা সড়ক হয়ে রাউজান প্রেসক্লাব মোড়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক, হাফেজ বজলুল রহমান সড়ক, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক, রাউজান-নোয়াপাড়া সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া দুইটি পিকআপে এক প্লাটুন সেনাসদস্য, পাঁচটি পিকআপ ও ২০টি মোটরসাইকেলে রাউজান থানার বিভিন্ন পদমর্যাদার শতাধিক পুলিশ সদস্য অংশ নেন।
জানা গেছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি করা এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখা।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা দেওয়া হয়েছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা কঠোরভাবে দমন করা হবে।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...