ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আধিপত্য বিস্তার,  খুন, চাঁদাবাজি,  নিয়ন্ত্রণহীন সন্ত্রাসী কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন, দলীয় নেতাকর্মীর উপর হামলা-মামলার করণে সংবাদমাধ্যমসহ রাজনৈতিক মহলে আলোচনায় ছিল চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ আসনটি। তাছাড়া বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নানান নাটকীয়তা জন্ম দেয়। এই দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীর অনুসারী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ বিভ্রান্তি ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।
গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ করতে যাচাই-বাছাই ও আলোচনা শেষে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এই তালিকায় বাদ পাড়ে চট্টগ্রাম-৬ (রাউজান)।  উৎকণ্ঠা বাড়তে থাকে দুই প্রার্থীর অনুসারীর মাঝে।
পরবর্তীতে গত ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৬ আসনে প্রাথমিক মনোনয়ন পান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এদিকে মনোনয়ন জামা দেওয়ার একদিন পূর্বে বিকল্প দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারকে। শেষ মুহূর্তে একই আসনে বিকল্প প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের মাঝে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই এসম উভয় নেতার ঘনিষ্ঠ অনুসারীরা সোস্যাল মিডিয়ায় ‘ আলহামদুলিল্লাহ’ লিখে জনসাধারণসহ কর্মীদের বিভ্রান্ত করে।  অনেকেই নেতা পরিবর্তন করে নিতে দেখা যায়। কে পাবে দলের চুড়ান্ত মনোনয়ন এই শুরু নানান জল্পনা-কল্পনা। অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি আস্থা রাখলেন বিএনপি। সোমবার তিনি ১৭ জানুয়ারি তারিখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি হাতে পান।
এই প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
জেলা প্রশাসক বলেন, গত ৩ জানুয়ারি রাউজানের মনোনয়ন পত্র বাছারের সময় ছিল। সেখানে যাচাই-বাছাই শেষে বিএনপির দুইজন প্রার্থী মনোনয়ন বৈধ হয়। আমরা বলে দিয়েছিলাম যিনি চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাবেন তাকে চুড়ান্ত বলে গণ্য করা হবে। আজ ১৯ জানুয়ারি বিএনপির মহাসচিব স্বাক্ষরিত একটি পত্র যেখানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চুড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।  সেই চিঠিটি তার প্রতিনিধিরা জমা দিয়েছেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিনিধিদের একজন উপজেলা বিএনপির নেতা ফিরোজ আহমেদ বলেন, আমার নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দল চুড়ান্তভাবে মনোনয়ন দিয়ে দলীয় প্রতীক বরাদ্দের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন। আমরা আজ জমা দিয়েছি। আমরা দলের নেতাকর্মী সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে দলের বিজয় নিশ্চিত করব।