শনিবার, ১৩ জুন ২০২৬

ফটিকছড়িতে জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটির আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়। অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই অধ্যক্ষ নুরুল আমিন ও তার সমর্থকেরা কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন এলাকায় আগাম গণসংযোগেও অংশ নেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

চট্টগ্রামের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী অনুসন্ধান কমিটি জানায়, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা তার পক্ষে সরাসরি বা পরোক্ষভাবে প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও আচরণবিধির আওতাভুক্ত।

শোকজ নোটিশে অধ্যক্ষ নুরুল আমিনকে আগামী ২৬ জানুয়ারি (মঙ্গলবার) ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে একই সংসদীয় আসনের আরেক প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই ধরনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...