বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে কৃষি জমি হতে মাটি কাটার দায় ২ জনকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ জানুয়ারী উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাইন্দং ইউনিয়নের,মর্দাশার বাড়ির মৃত আব্দুস ছালামের পুত্র মো: আলমগীর এবং দক্ষিণ পাইন্দং মৃত কাজী মো: ইদ্রিসের পুত্র কাজী মো: হাবিবুল্লাহ নামক ব্যক্তিদ্বয়কে আটক করা হয়। অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধ উদঘাটিত হওয়ায় এবং আটককৃত ব্যক্তিদ্বয় অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী মো: আলমগীর’কে ৩,৫০,০০০/( তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) এবং কাজী মো: হাবিবুল্লাহ’কে ১,৫০,০০০/ ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে দণ্ডপ্রাপ্ত দুইজন ভবিষ্যতে এধরণের কাজ আর করবেননা মর্মে মুচলেকা প্রদান করেন। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মো: নজরুল ইসলাম। এসময় ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মশাহানাজ পারভীন সহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে আজ সচিবালয়ে...

সর্বশেষ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো...

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ভুয়া বাই-মুরাবাহা...