বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটি বধির বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ

মঈন উদ্দীন বাপ্পী,রাঙ্গামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) তবলছড়িস্থ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা (আদর)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ ইব্রাহিম এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আনোয়ার আল হক।অনুষ্ঠান পরিচালনা করেন বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন এবং দোভাষীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অবহেলিত বধির ও বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোররা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে। তারা অন্যান্য শিশুদের মতো স্বাভাবিকভাবে কথা বলা, শোনা, চলাফেরা কিংবা পড়ালেখা করতে পারে না। অনেক ক্ষেত্রে এসব শিশুদের পরিবারও চরম কষ্ট ও সীমাহীন দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। তবুও এই শিশুরা যদি সঠিক শিক্ষা, যত্ন ও সহযোগিতা পায়, তাহলে তারাও সমাজের একজন যোগ্য ও সম্পদশালী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সরকার ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...