সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে : সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। তারপর সেই শক্তি দেশ ও জাতিকে পুনর্গঠনের কাজে ব্যবহার করব।

সোমবার বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করে স্থানীয় বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং লাখো প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আবার যখন সেই স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেন।

আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল অভিযোগ করে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান সেই বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেন এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন।’

বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা বলেন, দেশের শতকরা ৯২ ভাগ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযুক্ত করা হয়েছিল এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সংবিধান থেকে সেই বিষয়টি বিলুপ্ত করে দেয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। মৃত্যুর পরও তিনি দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি বেগম জিয়ার। এর মাধ্যমে প্রমাণিত হয় তিনি এদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ মূলত বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ওপরই রাজনীতির মূল্যায়ন করে।

রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...