শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাউজানে বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ির সামনে যুবদল নেতা জানে আলম সিকদারকে (৫১) গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী সিকদারের বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত জানে আলম সিকদার একই এলাকার হামদু মিয়ার ছেলে। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন এবং পূর্বগুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জানে আলম সিকদার অলিমিয়া হাট থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। গুলিতে তার বুকে ও পিঠে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই এলাকার বাসিন্দা রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জানে আলম সিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করেন, বিএনপির ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের বি-টিম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দীপ্তেষ রায় বলেন, জানে আলম নামের একজনকে বাড়ির পাশে ওৎপেতে থাকা ৩ জন দুর্বৃত্ত তাকে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তার বুকে, পিঠে গুলি লাগেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মোটরসাইকেলযোগে তিনজন মুখোশধারী এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন জানে আলম সিকদার দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে থেকে অনেকবার কারাভোগ করেছেন। আমাদের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একান্ত অনুসারী ছিলেন। আজ বিএনপি নামধারী আওয়ামী লীগের দোসররা তাকে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত ১০টার দিকে রাউজান উপজেলার মুন্সিরঘাটা এলাকায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা চট্টগ্রাম -রাঙ্গামাটি মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...