বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। এসময়  বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ ও জেলা পুলিশকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত জুলাই গণঅভ্যূত্থানের সময় পুলিশের যানবাহনসহ অনেক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এই ধরনের সহায়তা অব্যাহত রাখলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করার সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

তিনি নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। সবার সহযোগিতায় একটি নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নিটওয়্যার খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরী। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারিত্ব দেশকে আরো এগিয়ে নেবে।

শরিফ ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাইযোদ্ধা। জুলাই আন্দোলনে দেশের জন্য হাদির ব্যাপক অংশগ্রহণ রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, শিল্প পুলিশ-৪ প্রধান মো. আসাদুজ্জামান, বিকেএমইএ এর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...